Breaking News :
বৃষ্টি নামলেই ঝর্ণার দেখা মেলে নোসকের ব্যবস্থাপনা বিভাগে
- নিজস্ব প্রতিবেদক
- 18 Aug, 2026
মুষলধারে বৃষ্টি নামলেই ঝর্ণার দেখা পাওয়া যায় নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে।
কলেজের হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স ও ব্যবস্থাপনা বিভাগের ভবনের ছাদে উঠার পশ্চিম পাশের সিঁড়ির উপরের টিনের চাল গত কয়েকমাস আগ থেকে ক্ষতিগ্রস্ত হয় বা ঝড়ে উড়ে যায়। এর পর থেকে এটি আর সংস্কার করা হয়নি। বৃষ্টি নামলেই ওই অংশ দিয়ে উপর থেকে এমনভাবে পানি পড়ে দেখলে মনে হবে যেনো সেখানে ছোটখাটো একটি ঝর্ণার সৃষ্টি হয়েছে। তবে সেই ঝর্ণা কোন ভ্রমণপিয়াসী মানুষকে প্রশান্তি দেওয়া অথবা প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য না বরং শিক্ষক-শিক্ষার্থীদের জীবনকে ফেলছে এক ঝুঁকির মধ্যে। ভবনটি এমনিতেই জরাজীর্ণ অবস্থায় আছে তার উপরে এভাবে পানি পড়ায় ভবনের স্থায়িত্ব নষ্ট হয়ে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান তাহমিনা আক্তার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অধ্যক্ষকে এবিষয়ে চিঠি দিয়েছি, উনি বলেছেন উন্নয়ন বরাদ্দ আসলে তখন সংস্কার করে দেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা চাইলেই তো সবকিছু করতে পারিনা, আমাদের একটা সীমাবদ্ধতা আছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। আমাদের দ্বারা যতটুকু সম্ভব তারমধ্যে ডিপার্টমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা, সেমিনার কক্ষ সংস্কার ও উন্নয়ন করা, নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা এসবকিছু আমরা নিশ্চিত করেছি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






