Breaking News :

:

নোসকের ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায়ী বিভাগীয় প্রধানকে ওমরাহ প্যাকেজ উপহার দিলো সাবেক শিক্ষার্থীরা

top-news

নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায়ী বিভাগীয় প্রধান প্রফেসর মোজাম্মেলুল হককে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মাননা স্মারক হিসেবে পবিত্র ওমরাহ প্যাকেজ উপহার দিয়েছে বিভাগের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের (৩য় ব্যাচ) সাবেক শিক্ষার্থীরা।  

আজ শনিবার (২২ আগষ্ট) স্থানীয় এক মিলনায়তনে নোসকের ইসলাম শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় প্রফেসর মোজাম্মেলুল হকের অবসরজনিত বিদায়ী সংর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ। এতে সভাপতিত্ব করেন ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়া।  

দীর্ঘদিন ধরে নোয়াখালী সরকারি কলেজের ইসলাম শিক্ষা শিক্ষকতা ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের কারণে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে গভীর সম্পর্ক গড়ে উঠে প্রফেসর মোজাম্মেলুল হকের। বিদায় বেলায় ভালোবাসার অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে আসে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এসময় শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার স্মারক হিসেবে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

Advertisement

Gallery

Tags

Social Media