Breaking News :

:

নোয়াখালী ডিবেটিং সোসাইটির সোসাইটির বক্তব্য প্রতিযোগিতায় ২য় ও ৩য় স্থান অর্জন করলেন নোসক শিক্ষার্থী তন্বী ও শিউলি

top-news

নোয়াখালী ডিবেটিং সোসাইটি আয়োজিত অনলাইন বক্তব্য প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ২য় স্থান করেছে নোয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তন্বী মজুমদার তৌহি এবং ৩য় স্থান করেছে নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী শিউলি আক্তার। 

৩০ শে আগস্ট ( রবিবার)  বিকাল ৪ টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাডেট সার্জেন্ট  রুমী ভবনে নোয়াখালী ডিবেটিং সোসাইটি আয়োজিত অনলাইন বক্তব্য প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এসময়ে  অনলাইন বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।  

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক এবং নোয়াখালী ডিবেটিং সোসাইটির অন্যতম উপদেষ্টা আব্দুল করিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সহঃ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বাংলা বিতর্ক সম্পাদক তানজিলুর রহমান মুয়াজ,  সহ- অর্থ সম্পাদক মো: আবদুল মুহি। 

প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক   আব্দুল করিম বলেন,  " মুক্তবুদ্ধি চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমগুলো মধ্যে অন্যতম হচ্ছে  বিতর্ক চর্চা।  আজকের এ আয়োজনের মাধ্যমে নোয়াখালী ডিবেটিং সোসাইটি পুরো নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চায় আগ্রহ সৃষ্টির চেষ্টা করেছে।

তন্বী মজুমদার তৌহি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "একজন সাধারণ শিক্ষার্থী থেকে একজন বিতার্কিক হয়ে উঠার গল্পটা একটু দীর্ঘ। কথা তো সবাই বলতে পারে। তবে বিষয় ভিত্তিক কথা বলা একটা শিল্প। আমার এই শিল্প চর্চার দীর্ঘ জার্নিতে যারা পাশে ছিলেন সবার প্রতিই আমি কৃতজ্ঞ।
কথার জড়তা কাটিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে NGC debating society এর একজন মেন্টর।
 Noakhali Debating Societyএর অনলাইন বক্তব্য প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে নিজের অর্জিত দক্ষতা প্রমাণের সুযোগ পেয়েছি। 
যারা আমাকে আমার এই সুপ্ত প্রতিভা তুলে ধরতে সাহায্য করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।"

শিউলি আক্তার নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "আমার সাথে যেসকল বিষয় যায় সেইসব বিষয়ের কোনো আয়োজন দেখলে মন চায় অংশগ্রহণ করি। জয় পরাজয় নিয়েই তো মানুষের এই সংক্ষিপ্ত সফর তবুও জয়ী হওয়ার স্বাদই আমরা নিতে উদগ্রীব হয়ে থাকি। কখনও জিতেছি আবার কখনও হেরেছি কিন্তু কখনও থমকে যাইনি। নোয়াখালী ডিবেটিং ক্লাব কতৃক  "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'' উপলক্ষে আয়োজিত অনলাইন বক্তব্য প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারিণী হতে পেরে আমি খুবই উৎফুল্ল। ধন্যবাদ আয়োজক কমিটিকে।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

Advertisement

Gallery

Tags

Social Media