Breaking News :

:

ডেঙ্গুততে প্রাণ হারানো নোসক শিক্ষার্থী আরিফকে চোখের জলে শেষ বিদায় জানালেন এলাকাবাসী ও স্বজনরা

top-news

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালী সরকারি কলেজের   ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ আরিফ খান ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (২৬ আগষ্ট-২০২৬) বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আরিফের দাফন সম্পন্ন করা হয়। এলাকাবাসী, সহপাঠী ও স্বজনরা চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন আরিফকে। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন তিনি। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর গ্রামের শামসুল হক প্রফেসর (মাইজের)বাড়ি। বাবা বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের ৬ সন্তানের মধ্যে ৫ম ছিলেন আরিফ খান।  

তাঁর এমন অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন সহপাঠী ও বন্ধুবান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

Advertisement

Gallery

Tags

Social Media