Breaking News :
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পেলেন নোয়াখালী কলেজের শিক্ষার্থী ইয়াছিন
- নিজস্ব প্রতিবেদক
- 05 Sep, 2026
উচ্চ শিক্ষার আঙিনায় অনন্য গৌরব অর্জন করেছেন নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা ইলুজি বিশ্ববিদ্যালয়ে (Eulji University) মাস্টার্স (স্নাতকোত্তর) প্রোগ্রামে অধ্যায়নের জন্য মনোনীত হয়েছেন। তিনি নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্সের (স্নাতক) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট এলাকায়। তার এই কৃতিত্বে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবারসহ পুরো নোয়াখালী জুড়ে আনন্দের হাওয়া বইছে।বিভাগীয় সূত্রে জানা যায়, ইয়াছিন আরাফাত স্নাতক পর্যায়ে মেধার স্বাক্ষর রাখার পর থেকেই উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দক্ষিণ কোরিয়ার ইলুজি বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্তভাবে স্কলারশিপসহ ভর্তির সুযোগ পাওয়ায় তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইয়াছিন আরাফাত বলেন, দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া আমার জীবনের একটি আনন্দের ও গর্বের মুহূর্ত। দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নের পথে এগিয়ে চলার পর এই অর্জন আমাকে ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী করেছে।
এই সাফল্যের পেছনে আমার পরিবার, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা অপরিসীম। নোয়াখালী সরকারি কলেজে পড়াশোনার সময় অর্জিত শিক্ষা, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস আমার এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই পুরো প্রক্রিয়ায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমার পাশে ছিলেন এবং আমাকে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






