Breaking News :
কোরিয়ান টপিক লেভেল-২ অর্জন করে হানিয়াং বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেলেন নোসক শিক্ষার্থী নাহিদা
- নিজস্ব প্রতিবেদক
- 08 Sep, 2026
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা অনেক শিক্ষার্থীরই স্বপ্ন। তবে সে স্বপ্নকে ছুঁতে হলে পাড়ি দিতে হয় দীর্ঘ সংগ্রাম আর অধ্যাবসায়ের পথ। এমনই এক স্বপ্ন ছোঁয়া সফলতা অর্জন করেছেন নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদা নাজনীন। কোরিয়ান টপিক লেভেল-২ অর্জন করে বর্তমানে সে দক্ষিণ কোরিয়ার হানিয়াং বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষার উপর পড়াশোনা করছে। উক্ত সেমিনার শেষে ফুড নিয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জনের উদ্দেশ্য রয়েছে তার।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাহিদা নাজনীন বলেন, আমি নোয়াখালী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী ছিলাম। আমি ২৫ আগষ্ট কোরিয়া তে এসেছি। আমার এই জার্নি টা এতটা সহজ ছিলো না। বাবা মারা যাওয়ার পর আমি ভেবেছি আমার স্বপ্ন হয়তো এখানেই শেষ। কিন্তু না আমার হাসব্যান্ড সর্বদা আমার পাশে ছিলেন। আমাকে সবসময় সাপোর্ট করেছেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এখন বর্তমানে আমি এবং আমার হাসব্যান্ড সাউথ কোরিয়াতে আছি। কঠোর পরিশ্রম করে আজ এই অবস্থানে। কোরিয়া যেখানে আমার স্বপ্ন ছিলো। আজ তা বাস্তবায়ন হয়েছে শুধু মাত্র আমার হাসব্যান্ডের জন্য। আলহামদুলিল্লাহ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






