:

ক্যাম্পাসে ছাত্রশিবিরের এক আয়োজন যেভাবে বদলে দিল নোয়াখালী কলেজের শিক্ষার্থী ফয়সালের জীবন

top-news

কিছু আয়োজন শুধু আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়, বরং তা বদলে দিতে পারে একজন মানুষের জীবনের পুরো গতিপথ। তেমনই এক দৃষ্টান্ত তৈরি করেছেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ ফয়সাল। ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম  থেকে অনুপ্রাণিত হয়ে তিনি আজ উচ্চশিক্ষার স্বপ্নপূরণ করে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। বর্তমানে তিনি দেশটির জাজান ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করছেন।

সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ফয়সাল জানান, "ক্যাম্পাসে যখন অন্যান্য ছাত্র সংগঠনগুলো ভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত ছিল, তখন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখা আয়োজন করেছিল একটি ব্যতিক্রমী 'ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম'। সেই আয়োজনটিই ছিল ফয়সালের জীবনের টার্নিং পয়েন্ট। সেখান থেকেই তিনি প্রথমবারের মতো জানতে পারেন যে, সৌদি আরবে উচ্চশিক্ষার জন্য সম্পূর্ণ সরকারি অর্থায়নে (ফুল ফান্ডেড) স্কলারশিপের দারুণ সুযোগ রয়েছে।
অনুষ্ঠানটি থেকে তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার পর ফয়সাল সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আবেদন করেন। সব প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর আল্লাহর অশেষ রহমতে তাঁর সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।
পেছনে ফিরে তাকিয়ে ফয়সাল আবেগপ্লুত কণ্ঠে বলেন, "সেদিনের সেই ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামটি আমার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা আজ সৌদি আরবে এসে উপলব্ধি করতে পারছি। ওই একটি আয়োজন আমাকে শুধু স্কলারশিপের খবরই দেয়নি, দেখিয়েছিল নতুন এক দিগন্তের স্বপ্ন। যে স্বপ্ন আজ আমাকে দেশের সীমানা পেরিয়ে উচ্চশিক্ষার বৈশ্বিক আঙিনায় নিয়ে এসেছে।"
নিজের এই সাফল্যের পেছনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি সংগঠনটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফয়সাল বলেন, "কৃতজ্ঞতা শুধু একটি আয়োজনের জন্য নয়; কৃতজ্ঞতা সেই কাঙ্ক্ষিত সুযোগের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যা আমার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। হয়তো এই সাফল্যের গল্পটি আমার একার, কিন্তু এর পেছনে শিবিরের সেই গঠনমূলক উদ্যোগের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"

ক্যাম্পাসে ছাত্ররাজনীতির প্রথাগত ধারার বাইরে গিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণে ছাত্রশিবিরের এমন সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kr_utersa_tiEi

Das eigene Krautersalz ermoglicht es, individuelle Geschmacksnuancen zu kreieren. Sie mochten <a href=https://bestattungen-vonderheydt.de/2026/10/13/kraeutersalz-selber-machen-so-wird-es-aromatischer-als-gekauft/>herbal salt with dried herbs</a> selbst herstellen, um ein aromatisches und naturbelassenes Krautersalz zu erhalten. Wenn man Krautersalz selber macht, kann man die Mischung genau nach eigenen Vorlieben anpassen.Um den Geschmack optimal zu entwickeln, empfiehlt es sich, das Krautersalz einige Tage an einem dunklen, kuhlen Ort ziehen zu lassen.

Search

Category

Advertisement

Gallery

Tags

Social Media