:

সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন নোসকের প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রশাসন সচিব কামারুজ্জামান চৌধুরী

top-news

সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব মো. কামারুজ্জামান চৌধুরীকে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে। তিনি নোয়াখালী সরকারি কলেজের একজন গৌরবোজ্জ্বল ও প্রাক্তন শিক্ষার্থী।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক আদেশে তাকে এই পদমর্যাদা প্রদান করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 
জানা গেছে, মো. 

কামারুজ্জামান চৌধুরী ছাড়াও একই দিনে আরও দু’জন চুক্তিভিত্তিক সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। তারা হলেন— মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসান। 

মো. কামারুজ্জামান চৌধুরী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিতে নিযুক্ত রয়েছেন। তার এই গৌরবময় অর্জনে নোয়াখালী সরকারি কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহলের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
সরকারের নীতিনির্ধারণী মহলের সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও প্রশাসনিক দক্ষতা মূল্যায়নের অংশ হিসেবে এই বিশেষ পদমর্যাদা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

Advertisement

Gallery

Tags

Social Media