Breaking News :
জাপানে উচ্চশিক্ষার সুযোগ পেলেন নোসক শিক্ষার্থী হৃদয়
- নিজস্ব প্রতিবেদক
- 21 Oct, 2026
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা অনেক শিক্ষার্থীরই স্বপ্ন। তবে সে স্বপ্নকে ছুঁতে হলে পাড়ি দিতে হয় দীর্ঘ সংগ্রাম আর অধ্যাবসায়ের পথ। এমনই এক স্বপ্ন ছোঁয়া সফলতা অর্জন করেছেন নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর হোসেন হৃদয়। জাপানিজ টপিক লেভেল-N5 অর্জন করে বর্তমানে সে জাপানের Eishin Group of College ইশিন গ্রুপ অব কলেজে (বিশ্ববিদ্যালয় সমমানের) জাপানিজ ভাষার উপর পড়াশোনা করছে। উক্ত কোর্স সম্পন্ন শেষে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি অর্জনের উদ্দেশ্য রয়েছে তার।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নুর হোসেন হৃদয় বলেন, "জাপান আমার জীবনের এক নতুন অধ্যায়। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন মানুষ আর নতুন ভাষা—সবকিছু মিলিয়ে প্রতিটি দিনই নতুন অভিজ্ঞতায় ভরা। ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানি ভাষা শেখার পাশাপাশি এখানকার সংস্কৃতি, নিয়ম-কানুন ও জীবনযাপন সম্পর্কে শিখছি। পথটা সহজ নয়, তবে নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য এই পরিশ্রমটুকু অনেক মূল্যবান।
অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছি এই যাত্রা। আশা করি, একদিন এই পরিশ্রমই আমার সফলতার গল্প হয়ে উঠবে।"
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






