Breaking News :

:

নোয়াখালী সরকারি কলেজে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

top-news

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রায় ১৪০০ শহীদ ও অসংখ্য আহতদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে মুক্তি পায় প্রিয় বাংলাদেশ। দিনটিকে স্বরণীয় করে রাখতে জাতীয় দিবস ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। 

আজ বুধবার (০৫ আগষ্ট-২০২৬ খ্রিঃ) সকালে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান। এ-সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জুলাই আহত যোদ্ধা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার  পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

Advertisement

Gallery

Tags

Social Media