Breaking News :
ফটোগ্রাফি প্রতিযোগিতায় নোয়াখালী কলেজের শিক্ষার্থী সামিয়া-নীলমার অভাবনীয় সাফল্য
- নিজস্ব প্রতিবেদক
- 30 Jul, 2026
ছয়ানী ইউথ ফাউন্ডেশন (Chhayani Youth Foundation) আয়োজিত আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতা "Brain Charge-26" এ অংশ নিয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন সামিয়া সুলতানা ও নীলিমা নিজাম। তারা দু'জনই নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী এবং NGC Art & Photography Club-এর কৃতী সদস্য।
ফটোগ্রাফি বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ক্লাবটির ফাইন্যান্স সেক্রেটারি ও নোসক শিক্ষার্থী সামিয়া সুলতানা। একই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে ক্লাবের জয়েন্ট ক্লাব ডেভেলপমেন্ট সেক্রেটারি ও নোসক শিক্ষার্থী নীলিমা নিজাম।
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ছয়ানি ইউথ ক্লাব আয়োজিত আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের অসংখ্য প্রতিযোগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মাধ্যমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এনজিসি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আবুল হাসনাত রিজভী বলেন, তাদের এই অনন্য অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমাদের পুরো ক্লাবের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। এমন কৃতিত্ব পুরো কলেজের জন্যও সম্মানের। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতাতেও আমাদের সদস্যরা কলেজের জন্য এমন অনন্য অর্জন বয়ে নিয়ে আসবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






