Breaking News :

:

নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠিত

top-news

নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির অফিসিয়াল (নিউজ পোর্টাল) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই-২০২৬ খ্রিঃ) দুপুরে কলেজের ছাত্রসংসদ কার্যালয় মিলনায়তনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে  ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানের সূচনা করা হয়। 

অনুষ্ঠানে নোসক সাংবাদিক সমিতির সদস্য সচিব মোঃ নুর হোসাইনের সভাপতিত্বে ও সদস্য আকরাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোজাম্মেলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এজি আল মোরশেদ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ওমর মারুফ, নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ ফাহাদ হোসেন, নোসক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাদের আল আমিন প্রমূখ। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যদের অংশগ্রহণে লাল ফিঁতা কেটে ওয়েবসাইটের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। 

নোসক সাংবাদিক সমিতির ওয়েবসাইটে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের লেখা বিভিন্ন ফিচার, কলাম ও আর্টিকেল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

Advertisement

Gallery

Tags

Social Media