Breaking News :
জাতীয় দাবা অঙ্গনে চমক দেখালেন নোয়াখালী কলেজের শিক্ষার্থী আব্দুল কাদির
- নিজস্ব প্রতিবেদক
- 16 Jul, 2026
জাতীয় দাবা অঙ্গনে গৌরবময় সাফল্য অর্জন করেছেন নোয়াখালীর তরুণ দাবা সংগঠক আব্দুল কাদির রাহি। সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল আরবিটার সেমিনার-২০২৬ এ দেশসেরা প্রতিযোগীদের মধ্যে ৭৪.৫ মার্ক পেয়ে ১১তম স্থান অর্জন করেছেন তিনি। এর মাধ্যমে বিশ্ব দাবা সংস্থা (FIDE) কর্তৃক একজন আন্তর্জাতিক মানের 'সার্টিফাইড ন্যাশনাল আরবিটার' হিসেবে অফিশিয়াল স্বীকৃতি পেলেন তিনি।
আব্দুল কাদির নোয়াখালীর দাবা সংগঠন চেস এলিটস্ (Chess Elites)এর প্রতিষ্ঠাতা এবং বর্তমানে নোয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগ ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থী।
নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করে আব্দুল কাদির বলেন, আমি যখন চেস এলিটস শুরু করি, তখন একটাই লক্ষ্য ছিল নোয়াখালীর দাবা যেন একঘেয়ে না হয়। এখন ন্যাশনাল আরবিটার হিসেবে উত্তীর্ণ হওয়ার পর আমার সেই স্বপ্নটা আরও শক্ত ভিত্তি পেল।
ন্যাশনাল আরবিট সেমিনার পরীক্ষায় প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দাবার আন্তর্জাতিক নিয়মগুলো খুবই সংবেদনশীল, তাই টুর্নামেন্ট পরিচালনার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয়। এখন অফিশিয়াল স্বীকৃতি পাওয়ায় নিজের জেলার দাবা পরিবারের জন্য আরও বড় পরিসরে এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে পারব, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
ভবিষ্যতে নোয়াখালী থেকে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান দাবারুদের আন্তর্জাতিক নিয়মে গড়ে তুলে জাতীয় স্তরে পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য বলে তিনি জানান।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






