Breaking News :
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ সাংবাদিক হাসান মেহেদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
- নিজস্ব প্রতিবেদক
- 18 Jul, 2026
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত প্রথম শহীদ সাংবাদিক দৈনিক ঢাকা টাইমস-এর সিনিয়র রিপোর্টার হাসান মেহেদীর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
দুর্নীতি দমন কমিশন বিটে কাজ করা সাংবাদিক হাসান মাহাদী ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জুলাই আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরবর্তীতে তাকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম ‘শহীদ সাংবাদিক’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
জানা গেছে, হাসান মেহেদীর জন্ম ১৯৮৪ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হোসনাবাদ গ্রামে। তার পিতা মোশাররফ হোসেন এবং মাতা মাহমুদা বেগম। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
শিক্ষাজীবনে সাংবাদিক হাসান মেহেদীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষ করে তিনি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা টাইমস এর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পেশাগত কারণে তিনি পরিবার নিয়ে রাজধানীর কেরানীগঞ্জে বসবাস করতেন।
ব্যক্তিগত জীবনে নিহত সাংবাদিক হাসান মেহেদীর সহধর্মিনী ছিলেন ফারহানা ইসলাম পপি। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তার তিন বছর বয়সী বড় মেয়ের নাম মায়মুনা বিনতে নিশা এবং দশ মাস বয়সী ছোট মেয়ের নাম মেহেরাশ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *






