Breaking News :

:

নবাগত অধ্যক্ষের সাথে নোসক সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

top-news

নোয়াখালী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ ও নোসক সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মনিরুল ইসলাম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতি। 

আজ মঙ্গলবার (১২ মে-২০২৬) সকালে অধ্যক্ষের কার্যালায়ে উক্ত সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল, নোসক সাংবাদিক সমিতির সদস্য সচিব মোঃ নুর হোসাইন সহ অন্যান্য সদস্য বৃন্দ। 

সৌজন্য সাক্ষাতে নোসক সাংবাদিক সমিতির পক্ষ থেকে অধ্যক্ষকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়। এসময় অধ্যক্ষের পক্ষ থেকে কলেজ পরিচালনায় সাংবাদিক সমিতির ইতিবাচক সহযোগিতা আশা করা হলে শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন সহ সামগ্রিক ভাবে একটি সুন্দর ও মডেল ক্যাম্পাস গড়ে তুলতে সাংবাদিক সমিতির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Category

Advertisement

Gallery

Tags

Social Media